বাগেরহাটে ৪ জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

বাগেরহাটে ৪ জেএমবি সদস্য আটক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাগরহাটের কচুয়া উপজেলার মঘিয়া এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃত জেএমবির সদস্যরা হলেন- বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) ও মিজানুর রহমান (২৫)।

Manual1 Ad Code

বর্তমানে আটককৃতদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা নিজেদের জেএমবির সদস্য হিসেবে স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual2 Ad Code

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের একটি বাড়িতে জেএমবির ওই চার সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে একটি রিভলবার, পাঁচটি হাত বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স ও বই পত্র উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code