বাহুবলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, আটক ১

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

বাহুবলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, আটক ১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বাহুবলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ওই ছাত্রীর বাড়ি উপজেলার খালিরামপুর গ্রামে। সে ওলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

রবিবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটলেও সোমবার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ খোকনকে স্থানীয়দের কাছ থেকে থানায় নিয়ে আসে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, রবিবার রাতে ওই ছাত্রী তার চাচার বাসায় যাওয়ার সময় ওত পেতে থাকা একদল যুবক জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী হাওরের একটি ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় পলায়নরত খোকনকে আটক করে স্থানীয়রা। খোকনের সঙ্গে থাকা বাকি দুজন পালিয়ে যায়।

Manual4 Ad Code

পরে বিষয়টি বাহুবল থানায় জানানো হলে পুলিশ সোমবার বিকেলে খোকনকে আটক করে।

Manual5 Ad Code

ওই ছাত্রীর বড় ভাই জানান, আমার বোন চাচার ঘরে যাওয়ার সময় একই গ্রামের আব্দুল হাফিজের ছেলে সুমন (২২), আব্দুল মজিবের ছেলে খোকন (১৫) ও জাহির মিয়ার ছেলে চাঁন মিয়া (২৫) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘১২ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের খবর শুনেছি। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হবে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code