অ্যালকোহলে পিছিয়ে নেই নারীরা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

অ্যালকোহলে পিছিয়ে নেই নারীরা

Manual5 Ad Code

download-4আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিমা দেশগুলিতে তরুণীরা পুরুষদের মতোই ড্রিঙ্ক, অর্থাৎ অ্যালকোহল পান করতে শুরু করেছেন৷একটি জরিপে তা জানা গেছে৷ বিংশ শতাব্দীর মাঝামাঝি মদ্যপানে নারী-পুরুষের যে ব্যবধান ছিল, তা ধীরে ধীরে মুছে যাচ্ছে৷

Manual8 Ad Code

১৮ থেকে ২৭ বছরের নারীরা মদ্যপান সংক্রান্ত তিনটি ক্ষেত্রে সমবয়সি পুরুষদের প্রায় ধরে ফেলেছেন৷ সেই তিনটি ক্ষেত্র হলো, মদ্যপানের সম্ভাবনা, মদ্যপান যখন সমস্যা হয়ে ওঠে এবং মদ্যপান কমানো বা থামানোর জন্য চিকিৎসা৷Dirndl Trachtenmode

গত শতাব্দীর মাঝামাঝিতে পুরুষরা মহিলাদের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ মদ্যপান করতেন৷ কিন্তু মহিলারা প্রতি দশকে ছয় শতাংশ করে এগিয়ে পুরুষদের প্রায় ধরে ফেলেছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মদ্যপানে পুরুষদের পিছনে ফেলে দিয়েছেন৷

Manual6 Ad Code

সম্প্রতি বিএমজে ওপেন জার্নালে এই জরিপের ফলাফল প্রকাশিত হয়৷ জরিপের তথ্য এসেছে ৬৮টি সমীক্ষা থেকে৷ সমীক্ষাগুলির অধিকাংশই সম্পন্ন হয় ইউরোপ ও উত্তর অ্যামেরিকায়৷ ১৯৪৮ থেকে ২০১৪ সাল অবধি এই এলাকার প্রায় ৪০ লাখ মানুষের মদ্যপানের অভ্যাস নিয়ে সমীক্ষা৷ ১৬টি সমীক্ষা চলেছে বিশ বছর কিংবা তার বেশি সময় ধরে; পাঁচটি সমীক্ষা চলেছে অন্তত ত্রিশ বছর ধরে৷

Manual4 Ad Code

গবেষকদের নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স ইউনিভার্সিটির ন্যাশনাল ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিসার্চ সেন্টারের টিম স্লেড৷ স্লেড বলেন, ‘‘মদ্যপান ও মদ্যপান সংক্রান্ত অসুখবিসুখ চিরকাল পুরুষদের বিষয় বলে গণ্য হয়ে এসেছে৷” কিন্তু  সর্বাধুনিক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, কমবয়সি মহিলারাই মদ্যপান কমানো অভিযানের লক্ষ্য হওয়া উচিৎ৷

‘সেক্স গ্যাপ’ – অর্থাৎ পুরুষরা যে মহিলাদের চেয়ে কম মদ্যপান করে থাকেন – সেই ব্যবধান যে এখন কমে আসছে, তার কারণ এই নয় যে, পুরুষরা কম মদ্যপান করছেন৷ বরং মহিলাদের বেশি মদ্যপান করাই এই ব্যবধান কমে আসার কারণ৷

Weinkönigin Julia Bertram

Manual4 Ad Code

সামগ্রিক পরিসংখ্যান থেকে বিভিন্ন দেশ, এমনকি মহাদেশের মধ্যে পার্থক্য বিশেষ স্পষ্ট হয় না৷ কিন্তু এশিয়ার মতো মহাদেশ, যেখানে মদ্যপান সাধারণভাবেই অপেক্ষাকৃত কম, সেখানে কিন্তু মদ্যপানে স্ত্রী-পুরুষের মধ্যে ব্যবধান আজও বর্তমান৷ অন্যদিকে সারা বিশ্বে অ্যালকোহল সেবন বিস্তার ও পরিমাণ, উভয় বিচারেই বেড়ে চলেছে৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code