হিলারির ইমেইলের তদন্ত করবে এফবিআই

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

হিলারির ইমেইলের তদন্ত করবে এফবিআই

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে আরো কিছু ইমেইলের সন্ধান পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। তাই এ বিষয়ে নতুন করে তদন্ত শুরু করতে যাচ্ছে তারা। এফবিআই পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এক চিঠিতে এই তথ্য জানান।

Manual6 Ad Code

অবশ্য হিলারির দাবি, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। দ্রুত তদন্ত করে ফলাফল মার্কিন জনগণের সামনে তুলে ধরার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

২০১৫ সালে প্রথম এই অভিযোগটি উঠলেও, তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। সে কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই বিষয়টিকে হিলারির বিরুদ্ধে একটি অভিযোগ বা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা। এটি প্রেসিডেন্ট পদের জন্য একটি ‘দায়িত্বহীন আচরণ’ বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

Manual4 Ad Code

আগামী ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে; অর্থাৎ বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। তার আগে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ বোস্টনের অধ্যাপক নাজলি কিবরিয়া বলেন, এত স্বল্প সময়ের মধ্যে এই তদন্ত শেষ করে ফলাফল জানা হয়তো সম্ভব হবে না। ফলে এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেননি, এমন কিছু ভোট হয়তো হিলারি ক্লিনটনের হাতছাড়া হতে পারে। সূত্র: বিবিসি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code