সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

Manual2 Ad Code

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রাম থেকে শনিবার সকালে আব্দুস সবুর প্রামাণিক (৪৮) নামে এক সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুস সবুর ওই গ্রামের মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এ হত্যাকান্ডের ঘটনায় শফিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, আব্দুস সবুর এলাকায় একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এ নিয়ে স্থানীয় কিছু সুবিধাবাদি ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়। ওই গ্র“পটি বিভিন্ন সময়ে তাকে হুমকি দিতো। গত শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে সবুর বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু সারারাতে তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামে নিজ বাড়ির অদুরে একটি বাগানের পাশে ফাঁকা জায়গায় সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Manual2 Ad Code

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, আব্দুস সবুরের সাথে স্থানীয় কিছু ব্যক্তির স্বার্থ সংশি¬ষ্ট বিরোধ চলছিল। ওই বিষয় ছাড়াও এ হত্যাকাণ্ডে অন্য কোন কারণে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code