পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Manual8 Ad Code

download-3

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০১০ সালের আগের অনিষ্পন্ন পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

Manual1 Ad Code

সাব্বির ফয়েজ জানান, প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে রোববার বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সকল মামলা কার্যতালিকায় উঠবে।

তিনি জানান, হাইকোর্ট বিভাগে বিভিন্ন কারণে পুরনো মামলাগুলো শুনানির জন্য কেউ উদ্যোগ নেয় না। অনেক সময় বাদী বা বিবাদীও মামলা নিস্পত্তিতে আগ্রহ দেখায় না। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code