আবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

আবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

Manual4 Ad Code

download-8আন্তর্জাতিক ডেস্ক :: আবার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি। রবিবার আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসি।

এর আগে আগে ২৭ অক্টোবর বুধবার রাতে ইতালির মধ্যাঞ্চলের মাচেরাতো প্রদেশে দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। দুই ঘণ্টা পর আঘাত হানা দ্বিতীয়টির মাত্রা ছিল ৬ দিশমিক ১। ওই ভূমিকম্পে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

Manual5 Ad Code

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আজ যে ভূমিকম্পটি আঘাত হানে, সেটির উৎপত্তিস্থল মধ্য ইতালির উমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়ার ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্রস্থল মাটির ১০৮ কিলোমিটার গভীরে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code