হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

Manual7 Ad Code

02-30-300x124

Manual5 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: ‘কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান সড়কে একটি র‌্যালী বের করা হয়। পরে কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে দুপুরে হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডা. দেবপদ রায়, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল মালেক ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বাল্যবিয়ের কুফল সর্ম্পকে আলোচনা করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত করার কর্মপরিকল্পনার অংশ হিসেবে হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হল।

Manual4 Ad Code

বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও কাজীদের প্রতি তিনি আহ্বান জানান। পরে বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার ও বিরত থাকতে তিনি  শিক্ষার্থীদের শপথ বাক্য ‘আসুন সবাই শপথ করি, বাল্যবিয়ে মুক্ত দেশ গড়ি’ পাঠ করান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code