কারারক্ষীর গলা কেটে পালিয়েছে ৮ বন্দী

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

কারারক্ষীর গলা কেটে পালিয়েছে ৮ বন্দী

Manual8 Ad Code

bhopalআন্তর্জাতিক ডেস্ক :: এক কারারক্ষীকে গলা কেটে ও আরেক কারারক্ষীকে হাত-পা বেঁধে কারাগার থেকে পালিয়েছে ৮ বন্দী। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই) সদস্য।

রোববার দিবাগত রাত দুইটার দিকে ভারতের ভোপাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, সন্ত্রাসীরা প্রথমে একজন রক্ষীর হাত-পা বেঁধে ফেলে। এ ঘটনা দেখে এগিয়ে এলে প্রধান কনস্টেবল রামা শঙ্করকে ইস্পাতের পাত ও কাচের ভাঙা টুকরো দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর তারা বিছানার চাদরের সাহায্যে সীমান্তদেয়াল টপকায়। তারা এ ঘটনার জন্য দেওয়ালির রাতকে বেছে নেয়। কারণ, ওই রাতে চারপাশের বাজির শব্দে কান পাতা দায়।

Manual8 Ad Code

পালিয়ে যাওয়া এই আটজনের মধ্যে তিনজন ২০১৩ সালে ভোপাল থেকে ২৮০ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের খান্ডোয়ায় একটি কারাগার ভেঙে পালিয়েছিল।

Manual7 Ad Code

এরই মধ্যে এ ঘটনায় কারা তত্ত্বাবধায়ক ও তিনজন নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

ভোপাল পুলিশের মহাপরিদর্শক যোগেশ চৌধুরী এএফপিকে বলেন, এখন আমাদের প্রধান কাজ হলো তাদের ধরা। তারা কীভাবে পালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারাগারের কারও হাত আছে কি না, তাও দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code