নিখোঁজ বিমানের সন্ধান, সব আরোহীই নিহত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

নিখোঁজ বিমানের সন্ধান, সব আরোহীই নিহত

Manual2 Ad Code
download-6
আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ায় নিখোঁজ কার্গো বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে চার ক্র’র লাশ উদ্ধার করা হয়েছে। এক সরকারি কর্মকর্তা একথা জানান। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং ইরভান বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে বিমানে থাকা সকল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় সোমবার চার ক্রুসহ মালবাহী বিমানটি নিখোঁজ হয়। এটি প্রত্যন্ত পাপুয়া প্রদেশের তিমিকা নগরী থেকে লাগায় যাচ্ছিল। তিমিকা থেকে লাগা যেতে ৩০ মিনিট সময় লাগে। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন এ বিমান লজিস্টিক ও ট্রান্সপোর্ট কোম্পানি আলফা ট্রান্স পরিচালনা করে।

বিমানটি লাগায় অবতরণের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করেছিল। তবে এর পরপরই বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দুর্গম এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বিমানের নিরাপত্তা ব্যবস্থার রেকর্ড অনেক দূর্বল এবং বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় পাপুয়া প্রদেশে বিমান চলাচল অনেক ঝুঁকিপূর্ণ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code