অদ্ভুত তরমুজ বোমায় পৃথিবীকে হুমকি! তোলপাড় আরবে

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

অদ্ভুত তরমুজ বোমায় পৃথিবীকে হুমকি! তোলপাড় আরবে

Manual8 Ad Code

boma-500x280

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আরবের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে এক অদ্ভুত অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে পুরো আরবে তোলপাড় চলছে।

আরব নিউজে প্রকাশিত খবরে জানা যায়, হলুদ রঙের দুষ্প্রাপ্য ওই তরমুজের গা জুড়ে আরবিতে বিভিন্ন কথা লেখা রয়েছে। দুবাইয়ের এক শেখ তার বাগানে এটি খুঁজে পান।

শেখ তরমুজের লেখাটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ফলটি নিয়ে যায়।

এরপর লিপি বিশেষজ্ঞরা হলুদ রঙের তরমুজের লেখাটিকে প্রাচীন আরবিতে লেখা একটি হুমকিবার্তা বলে শনাক্ত করেন। তবে হুমকিটি ওই আরব শেখের উদ্দেশে ছিল না। গোটা পৃথিবীকে অভিশাপ দিয়ে লেখা হুমকি ছিল সেটি। এ ছাড়া তরমুজের লিপিটিকে অসংলগ্ন বলেও ব্যাখ্যা করে শারজাহ পুলিশ।

পুলিশ জানায়, পুরো তরমুজটিতে লেখা হয়েছে নখ দিয়ে। কারো দীর্ঘ নখে প্রাচীন আরবি লিপিতে এটি লেখা।

Manual2 Ad Code

পুলিশের ধারণা, সমুদ্রতীরবর্তী আরব শেখের বাগানে বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুড়ে দিতে পারে। কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত।

Manual8 Ad Code

ধনকুবেরের বাগানে পাওয়া অদ্ভুত লেখাটি নিয়ে এরই মধ্যে আরবে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কালো জাদুকরদের কাজ বলেও ব্যাখ্যা করেছেন। আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগরপাড়ে এই চর্চা নতুন কিছু নয় বলেও খবরে জানিয়েছে আরব নিউজ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code