মার্কিন বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

মার্কিন বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

Manual8 Ad Code

download-2আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় ‍ আল-কায়েদার শীর্ষ এক নেতা নিহত হয়েছেন। ফারুক আল-কাতানী নামে ওই নেতা দেশের উত্তর-পূর্বাঞ্চলে বাহিনীর নেতৃত্বের জন্য নিরাপদ আস্তানা গড়ার দায়িত্বে ছিলেন।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক শুক্রবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৩ অক্টোবরের ওই বিমান হামলায় ফারুক আল-কাতানী নিহত হয়েছেন বলে সম্প্রতি নিশ্চিত হয়েছেন তারা।

কুক তার বিবৃতিতে বলেন, গত ২৩ অক্টোবর কুনার অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী যে নির্ভুল বিমান হামলা চালিয়েছে তাতে আমরা এখন নিশ্চিত যে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা ফারুক আল-কাতানী নিহত হয়েছেন।

Manual2 Ad Code

তিনি জানান, ওই সময় আল-কায়েদার আরেক নেতা বিলাল আল-উতাবির অবস্থানকে লক্ষ্য করে চালানো বিমান হামলার তথ্যও ঘেঁটে দেখছে পেন্টাগন। আল-উতাবি নিহত হয়েছেন কিনা সেটাও তারা জানার চেষ্টা করছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে অবশ্য তালেবানদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি পাকিস্তান তাদের সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের অভিযান চালালে সেখানে অবস্থানরত তালেবানরা আফগানিস্তানের দুর্গম এলাকায় চলে আসে। তারপর থেকে এসব এলাকায় অভিযান চালাচ্ছে মার্কিন-আফগান বাহিনীও।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code