আমিরাতের শারজায় হবিগঞ্জের যুবক খুন

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

আমিরাতের শারজায় হবিগঞ্জের যুবক খুন

Manual3 Ad Code
sharjah

ছবি: সংগৃহীত

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হবিগঞ্জের ইনাতাবাদ এলাকার জহুর আলী (২৮) নামের এক যুবককে আরব আমিরাতের শারজায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

Manual6 Ad Code

সে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র। ওই যুবকের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

নিহতের বড় ভাই জনাব আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যুর খবর বাড়িতে আসে। তিনি আরও জানান, ১৩ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতের শারজায় যায় জহুর আলী। কয়েক বছর আগে সে দেশে এসে তেঘরিয়া গ্রামের সফিক মিয়ার কন্যা ফাহিমা আক্তারকে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে।

জহুর আলী শারজাহ শহরের এক প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতো। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি। তার মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।

শুক্রবার সকালে বাসা থেকে দুই কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে জহুর আলীর লাশ পাওয়া যায় বলে তার পরিবারকে জানায় সহকর্মীরা। আরব আমিরাতের পুলিশ লাশটি উদ্ধার করে শারজাহ মেডিকেলে নিয়ে যায়। স্থানীয় পুলিশ এই খুনের তদন্ত করছে।

Manual5 Ad Code

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, শারজায় হবিগঞ্জের যুবকের মৃত্যুর কথা তিনি শুনেছেন। সূত্র: বাসস

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code