হবিগঞ্জে ডাকাত আতংকে রাত জেগে পাহাড়া

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

হবিগঞ্জে ডাকাত আতংকে রাত জেগে পাহাড়া

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: হবিগঞ্জ শহরে ডাকাতি ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে জনসাধারণের মধ্যে ডাকাত ও চোর আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি ঠেকাতে পুলিশ প্রশাসন হবিগঞ্জ শহরে রাত ১২টার পর চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তারপরও ডাকাতি বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতিতে অনেক পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় লোকজন।

ডাকাতি ঠেকাতে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংসদও উদ্যোগ নিয়েছেন। হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ মো. আবু জাহির ডাকাত ধরে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গত অক্টোবরে আটটি বাসায় ডাকাতি হয়। শুধু প্রথম সপ্তাহেই চারটি ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে চুরির ঘটনা ঘটেছে এর দ্বিগুণ। ডাকাতির প্রতিটি ঘটনার সময় ডাকাতেরা কৌশলে ঘরের দরজা বা জানালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে বাসার লোকজনকে বেঁধে ফেলে এবং মারধর করে সব লুটে নিচ্ছে।

Manual3 Ad Code

ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাত ১২টার পর শহরবাসীর চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। পুলিশ সুপারের (এসপি) পক্ষ থেকে বিষয়টি স্থানীয় সংবাদপত্র, টিভি চ্যানেল ও মাইকে প্রচার করা হয়। এই সময়সীমার পর কেউ রাস্তায় বের হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অবশ্য এই নিষেধাজ্ঞা আরোপের সময় পুলিশ বলেছে, কোনো জরুরি কাজে কেউ বের হতে পারবেন। এত কিছুর পরও শহরে ডাকাতি রোধ করা সম্ভব হচ্ছে না। দু-তিন দিন অন্তর শহরের কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটছে।

Manual2 Ad Code

গত সোমবার শেষ রাতে একদল ডাকাত হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় শেখ মুকছিদ মিয়া নামের এক প্রবাসীর বাসায় ঢুকে টাকা, স্বর্ণালংকারসহ ২৫ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। একইভাবে ৯ অক্টোবর শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মো. ইসমাইল মিয়ার বাসায় ঢুকে ৬৫ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। এই পরিবারটি ভয়ে মামলা করেনি। শায়েস্তানগর এলাকার উজ্জ্বল মিয়া বলেন, মামলা করে কী লাভ। পুলিশ কোনো ঘটনাই ডাকাতি মামলা হিসেবে নিতে চায় না।

ডাকাতির ঘটনায় শায়েস্তানগর এলাকা ও অন্তপুর আবাসিক এলাকার লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা বসিয়েছেন বলে তাঁরা জানান। এখন প্রতিটি পাড়া-মহল্লায় জনগণকে নিরাপত্তার বিষয়টি নিজেদেরই ভাবতে হচ্ছে।

Manual3 Ad Code

শহরের শায়েস্তানগর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, শহরের ভেতরে যেভাবে ডাকাতির ঘটনা ঘটছে, তাতে শহরে আর জঙ্গলে বসবাস করার মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশের ওপর জনগণের কোনো আস্থা নেই। কারণ, তারা এ পর্যন্ত ডাকাতির ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকেই শনাক্ত কিংবা তাদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের দুর্বলতার কারণে এই ডাকাতি বন্ধ হচ্ছে না।

Manual1 Ad Code

হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র বলেন, তাঁরা ডাকাতি ঠেকাতে সাধ্যমতো সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code