জাপানি নাগরিক হত্যা, প্রধান আসামিসহ আটক ৪

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

জাপানি নাগরিক হত্যা, প্রধান আসামিসহ আটক ৪

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও এবং খাদেম রহমতুল্লাহ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদসস্য। রবিবার (৬ নভেম্বর) রংপুরের শাহাবাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

যাদের আটককৃতরা হলো- পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের জয়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫), পশুয়ার খা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আল আমিন (২০), টাঙ্গাইল পাড়ার হাবিবর রহমানের ছেলে এরশাদ মিয়া (২৮) এবং একই গ্রামের মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২০)।

Manual5 Ad Code

এদের মধ্যে বেলাল হোসেন হোশি কুনিও হত্যা মামলার প্রধান আসামি।

আটকের বিষয় রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার জন্য রংপুর সদর উপজেলার শাহাবাজপুরের একটি পরিত্যক্ত ইটভাটায় গোপন বৈঠক করছিল ওই জেএমবি সদস্যরা। এ সময় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে তারা। এতে পুলিশের চার সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় শাটারগান, চারটি ককটেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও জব্দ করে পুলিশ। এঘটনার সময় পুলিশ সদস্যরা আহত হন, তারা হলেন- মামুন মিয়া, খালেক, আসাদ।

Manual8 Ad Code

এর আগে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code