বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

Manual7 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা অনশন করছেন। রোববার সকাল থেকে তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) অনশন চলছিল।

Manual6 Ad Code

ওই প্রেমিকের নাম খাইরুল সরকার (১৯)। সে আজমতপুর গ্রামের শরফুদ্দিন সরকারের ছেলে। তারা দুজনই উপজেলার আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

খাইরুল সরকারের সঙ্গে একই কলেজের ওই শিক্ষার্থীর সম্পর্ক চলছিল। দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পর সম্প্রতি খাইরুল সম্পর্ক ছিন্ন করতে চায়। এ কথা শুনে প্রেমিকা তার বাড়িতে রোববার থেকে অনশন শুরু করে। পরে প্রেমিক ও তার অভিভাবকরা মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে সে প্রতিবেশী কফিল উদ্দিনের বাড়িতে অবস্থান নেয়।

Manual2 Ad Code

প্রেমিক খাইরুল জানান, আমরা দুজন একই কলেজে পড়ি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। তাকে বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হইনি বলে এখন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ খান বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে আমি এলাকার মানুষের কাছে শুনেছি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code