সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬
হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। নিহত ফারুকের বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
হবিগঞ্জ জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ফারুক মাদক মামলায় বিচারাধীন আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার কয়েদী নম্বর ৫৬৮৮১৬।
Design and developed by ওয়েব হোম বিডি