সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর শাহবাগ থানাধীন হাতিরপুলে দুই স্কুলছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত স্কুলছাত্ররা হলেন ইমন হোসেন (১৪) ও মো. মুন্না (১৪)। এদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে ১০/১২ জনের একটি দল ওই দুই স্কুলছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
আহত ইমন ও মো. মুন্না ধানমণ্ডি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। ইমনের বাবার নাম ইদ্রিস আলী। হাতিরপুল ভূতের গলি পুকুরপাড় নিরালা কুঠি এলাকায় তাদের বাসা।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানান, ইমনের পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এক ইঞ্চি গভীর। তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে মুন্নার মাথায় আঘাত ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন থাকলেও অনেকটা আশঙ্কামুক্ত।
Design and developed by ওয়েব হোম বিডি