ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট

Manual8 Ad Code

download-5আন্তর্জাতিক ডেস্ক :: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার হলেও; ট্রাম্প জেতেন ২৮৮টি। আর হিলারির ঝুলিতে ইলেক্টোরাল ভোট পড়ে ২১৫টি।

ভোট গণনার পর প্রাথমিক ফলে এমনটাই বলছে বিশ্বগণমাধ্যম। হার স্বীকার কোরে ট্রাম্পকে ফোন করেন, হিলারি ক্লিনটন। ফ্লোরিডাসহ বেশ কিছু সুইং স্টেটে জয়ের পরই ট্রাম্পের শিবিরে শুরু হয় উল্লাস।

Manual7 Ad Code

একদিকে হাসি আর একদিকে কান্না।

Manual6 Ad Code

বেশিরভাগ রাজ্যে ভোট গণনা শেষে প্রাথমিক ফলের পর, এমনই অন্ধকার নেমে আসে নিউইয়র্কে হিলারির শিবিরে। অশ্রু আর নীরবতা জানান দেয়, অনেকটা ধূলিস্যাৎ ডেমোক্রেট প্রেসিডেন্সির স্বপ্ন।

অপরদিকে করতালি আর উচ্ছ্বাসে ভরা ছিলো ট্রাম্প শিবির। সময়টা যে, অসম্ভবকে সম্ভব করার। সব বাধা পেরিয়ে হোয়াইট হাউজের স্বপ্নপূরণে ডোনাল্ড ট্রাম্প।

প্রাথমিক ফলাফল বলছে, ওহাইয়ো, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, মন্টানা, লুইজিয়ানাসহ ২৬টি রাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, নিউইয়র্ক, কানেকটিকাট, ভারমন্ট, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ক্যালিফোর্নিয়াসহ ১৮টি রাজ্যে বিজয়ী হিলারি ক্লিনটন। আর ১১টি সুইং স্টেটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকটোরাল ভোট থাকা ফ্লোরিডাতে জয় তুলে নেন, ট্রাম্প। যা তাকে জয়ের পথে এগিয়ে দিয়েছে অনেকখানি। একইসাথে নর্থ ক্যারোলাইনা, ওহাইয়ো মতো বড় সুইং স্টেটগুলোতেও হিলারিকে পেছনে ফেলেন তিনি।

Manual5 Ad Code

৫৮ ভাগ শ্বেতাঙ্গ ভোট দিয়েছেন মার্কিন এই ধনকুবেরকে। আর কৃষ্ণাঙ্গ, এশিয় ও ল্যাতিন আমেরিকানদের ৭৪ ভাগ ভোট গেছে ডেমোক্রেট প্রার্থীর ঝুলিতে। একই চিত্র নারী ভোটারদের মধ্যেও। শ্বেতাজ্ঞ নারীদের অর্ধেকেরও বেশি ভোট দিয়েছেন ট্রাম্পকে। আর কৃষ্ণাঙ্গ ও এশিয় নারীদের মধ্যে ৮০ ভাগের পছন্দ, হিলারি। তবে সব মিলিয়ে ৫৪ভাগ নারী, হিলারিকে আর ৫৩ ভাগ পুরুষ ট্রাম্পকে সমর্থন দেন। নিম্নআয়ের বেশিরভাগ হিলারিকে আর মধ্য ও উচ্চ আয়ের বেশিরভাগ মার্কিনি ভোট দিয়েছেন, ট্রাম্পকে। এছাড়া, ট্রাম্পের ভোটারদের বেশিরভাগই হাইস্কুল ও কলেজে যাওয়া তরুণরাই বেশি। অন্যিদিকে হিলারির সাথে রয়েছেন উচ্চশিক্ষিত মার্কিনীরা। মুসলমান ভোটারদের বেশিরভাগই ভোট কেন্দ্রেই যাননি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code