আইন মেনে বছরে মাত্র ১ ডলার বেতন নিবেন ট্রাম্প!

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

আইন মেনে বছরে মাত্র ১ ডলার বেতন নিবেন ট্রাম্প!

Manual6 Ad Code

82160c5f32e66d104ce716e232b2cb13-donald-trump-afpআন্তর্জাতিক ডেস্ক :: চমকে ওঠার মত হলেও সত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প কোনো বেতন নিতেই অস্বীকার করেছেন।

Manual4 Ad Code

তবে বিতর্কিত এই রিপাবলিকান ধনকুবের জানিয়েছেন, তিনি আইন মেনে চলেন। এ জন্য তাকে হয়তো বছরে এক ডলার (প্রায় ৮০ টাকা) নিতে হবে। খবর এএফপি’র

Manual2 Ad Code

রোববার সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’-কে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

Manual4 Ad Code

অবশ্য গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিওতেও তিনি একই অঙ্গীকার করেছিলেন। ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বেতন নিচ্ছি না। আমি তা নিচ্ছি না।’ এরপরই তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাকে আইন মেনে চলতে হবে। এজন্য এক ডলার নেব, বছরে এক ডলার।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার পেয়ে থাকেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। জনগণের ভোট হিলারি বেশি পেলেও ইলেক্টোরাল কলেজ ভোটে তাকে পেছনে ফেলেন ট্রাম্প। তবে ট্রাম্পের বিজয়ের পর দেশটিতে নজিরবিহীনভাবে বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভে ভাংচুর এবং ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code