সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: বোরকা পরে ভবনে প্রবেশ করায় এক নারীকে ৩০ হাজার ইউরো বাংলাদেশি হিসাবে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ইতালির আদালত। জানা যায়, নিষেধ সত্ত্বেও ওই নারী বোরকা পরে সরকারি ভবনে প্রবেশ করেছিলেন। যে কারণে তাকে এ জরিমানা গুণতে হলো। কারণ ইতালিতে বোরকা নিষিদ্ধ।
সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা খালিজ টাইমে সংবাদটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত নারী জন্মগতভাবে আলবেনিয়ার নাগরিক। কিন্তু ২০০০ সাল থেকে ইতালিতে বসবাস করে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন। গত মাসে তিনি তার ব্যক্তিগত কাজে ইতালি টাগলিয়ামিনটো শহরের গিয়েছিলেন। সেখানকার সান ভিটো আল টাগলিয়ামিনটো নামক এক সরকারি ভবনে বোরকা পরে প্রবেশ করায় তাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
পত্রিকাটি থেকে জানা যায়, ভবনটির কর্তৃপক্ষ ওই নারীকে বোরকা খুলে ঢুকতে অনুরোধ করছিলেন। কিন্তু তিনি তা শুনেননি। তাই ভবন কর্তৃপক্ষ ইতালির আইন ভাঙার অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ তাকে গ্রেফতার করে সে রাজ্যের কাউন্সিল অ্যাসেম্বলিতে হাজির করে। কাউন্সিল তাকে ৩০ হাজার ইউরো (প্রায় ২৬ লাখ টাকা) জরিমানা করে।
২০১১ সালের মে মাস থেকে ইতালিতে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ব্রিটেন ও সুইজারল্যান্ডেসহ আরও কয়েকটি দেশে বোরকা নিষিদ্ধ।
Design and developed by ওয়েব হোম বিডি