মিয়ানমারে সেনাদের গুলি, নিহত ৩০ রোহিঙ্গা মুসলমান

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

মিয়ানমারে সেনাদের গুলি, নিহত ৩০ রোহিঙ্গা মুসলমান

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৩০ জন রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। রবিবার দরগির জার গ্রামের রোহিঙ্গা মুসলমান এবং সেনাবাহিনীর মধ্যে এক সংঘর্ষে এতো সংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, গত ৯ অক্টোবর মংডু শহরে বাংলাদেশ সীমান্ত চৌকিতে হামলার পর থেকে সেখানে প্রচুর সেনা মোতায়ন করা হয়েছে। গতকাল রামদা ও কাঠের বল্লম নিয়ে একটি দল হামলা চালালে সেনা সদস্যরা পাল্টা জবাব দেয়। এ সময় প্রচুর গোলাগুলি হলে হামলাকারী দলের ৩০ জন নিহত হয়।

Manual1 Ad Code

এর আগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার বিষয়টি দেশটির সরকার স্বীকার করেছে। ঘটনার পর থেকে গ্রামের রোহিঙ্গা মুসলিম বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

রাখাইন রাজ্যে ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বাস করে। কিন্তু মিয়ানমার তাদের বাংলাদেশের অবৈধ নাগরিক মনে করে। সম্প্রতি সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা মুসলমানদের ওপর আবার হামলা শুরু করেছে। হামলার পর থেকে নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কোন প্রকার ত্রাণ বা পর্যবেক্ষকদের সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code