সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন এবং মুসলিম দেশগুলোর ওপর বিশেষ নজর রাখবেন। এবার ট্রাম্প প্রশাসন সেদিকেই নজর দিচ্ছে। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়েই মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে। ট্রাম্পের নতুন প্রশাসন এখনই সেই লক্ষ্যে কাজ করছে। ট্রাম্পের উপদেষ্টা ও কানসাস সেক্রেটারি অব স্টেট ক্রিস কোবেক সে কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। খবর রয়টার্স।
কট্টর অভিবাসন বিরোধী বলে পরিচিত কোবেক আরো বলেন, যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসী মুসলিম দেশগুলো থেকে এসেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া মুসলিম দেশগুলোর মধ্যে যেসব দেশে জঙ্গি সংগঠন আছে সে সব দেশের লোকজনদের ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।
কোবেক এর আগে বলেছিলেন অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যা করণীয় তা প্রেসিডেন্টের নির্বাহী আদেশেই করা হবে। এর জন্য কংগ্রেসে আবেদন নিবেদন করার কোনো প্রয়োজন নেই।
Design and developed by ওয়েব হোম বিডি