হোমিও ডাক্তারের ভূল চিকিৎসায় কেটে ফেলা হলো মিনার পা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

হোমিও ডাক্তারের ভূল চিকিৎসায় কেটে ফেলা হলো মিনার পা

Manual4 Ad Code

pbtআব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সংবাদদাতা :: দিনাজপুরের পার্বতীপুরে হোমিও ডাক্তারের ভূল চিকিৎসার কারনে ক্যান্সারে আক্রান্ত মৃত্যু পথযাত্রী মাদ্রাসা ছাত্রী মিনার পা কেটে ফেলা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে তার অপারেশন করা হয়। মিনার শারিরীক অবস্থার কথা জানতে চাইলে বড় বোন আক্তারিনা জানান, তার অবস্থা আশংকাজনক। পরে মিনার কেটে ফেলা পা টি বাড়ীতে এনে বিকেলে দাফন কার্য সম্পাদন করা হয়। এ ঘটনার জন্য দায়ী হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে আজও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

Manual2 Ad Code

উল্লেখ্য, উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর দালালিপাড়া গ্রামের মো. রাজুর মেয়ে মিনা বেগম (১৪) এর ডান পায়ের গোড়ালীতে ছোট একটি টিউমার হয় প্রায় দেড় বছর আগে। মিনা স্থানীয় নীলকুঠির ডাঙ্গা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়ে। ঐ মাদ্রাসার সুপার হোমিও ডাক্তার আনিসুল হক মিনার টিউমারটি দেখে নিজে অপারেশন করতে চায়। মিনার পরিবারের কেউ রাজী না থাকা সত্ত্বেও শিক্ষকের দাবী নিয়ে আনিসুল হক জোরপূর্বক ব্লেড দিয়ে দোকানে অপারেশন করে ৭টি সেলাই দেয়। তারপরও রক্ত বন্ধ হয়নি। নিরুপায় হয়ে অসুস্থ্য মিনাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। অনেক চরাই উতরাই পেরিয়ে অর্থাভাবের কারনে দীর্ঘদিন পর তার অপারেশন হলো।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code