৫০ লাখ পাল্টাতে ব্যাংকে গেলেন ভিক্ষুক!

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

৫০ লাখ পাল্টাতে ব্যাংকে গেলেন ভিক্ষুক!

Manual8 Ad Code

500x350_623aa90c8c8bb1f3a94f0907c9d3af09_begger_sm20161117124553

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর তা পাল্টানোর জন্য দেশটির ব্যাংকগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকে নোট পাল্টাতে না পেরে ফিরে যাচ্ছেন বাসায়। নোট পাল্টাতে গিয়ে ঝামেলা সহ্য করতে না পেরে অনেকে নগ্ন হয়ে আবার অনেকে নোট পুড়িয়ে কিংবা নদীতে ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করছেন।

গত কয়েক দিন ধরেই এ চিত্র দেখা যাচ্ছে। তবে এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে দেশটির হায়দরাবাদ প্রদেশে। প্রদেশের ভিখারাবাদ এলাকার একটি ব্যাংকে ৫০ লাখ রুপি পাল্টানোর জন্য ব্যাংকে গিয়েছিলেন এক ব্যক্তি। সবকিছুই স্বাভাবিক ছিল; ওই টাকা পাল্টানোর জন্য ব্যাংকের কর্মকর্তার দ্বারস্থ হন তিনি। এক কর্মকর্তা অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করেন তাকে। এর জবাবে হতভম্ব হয়ে যান ব্যাংকের ওই কর্মকর্তা।

Manual2 Ad Code

ওই ব্যক্তি জানান, তিনিসহ পরিবারের সবাই ভিক্ষাবৃত্তিতে জড়িত এবং তারা এই অর্থ সঞ্চয় করেছেন। শুধু তাই নয়, ওই ভিক্ষুক আরো জানান, সম্প্রতি তিনি দুই একর জমি বিক্রি করেছেন। পরে জমির কাগজপত্র দেখাতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাকে ফিরিয়ে দেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code