হিজাব পরতে পারবেন নারী পুলিশরা

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

হিজাব পরতে পারবেন নারী পুলিশরা

Manual1 Ad Code

download-3আন্তর্জাতিক ডেস্ক :: নারী নির্যাতন মাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের পোশাক নিয়েও হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষত, মুসলিম বিশ্বে নারীদের পোশাক কতটা শালীনতা ধরে রাখতে পারে তার জন্য বাড়তি নজরদারি দেয়া হচ্ছে।

কিন্তু ঘরের বাইরে গেলেই বাস্তবতা ভিন্ন। পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নারীরা।

Manual4 Ad Code

এরই অংশ হিসেবে পোশাকের সীমাবদ্ধতা ঝাড়তে বাধ্য হলো স্কটল্যান্ড সরকার। দেশটিতে নারী পুলিশদের জন্য হিজাব পরার অনুমোদন দেয়া হয়েছে।

স্কটল্যান্ডে পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম বলছে।

Manual5 Ad Code

পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা আশা করছেন, নতুন এই ঘোষণার ফলে মুসলমান নারীরা এই পেশায় কাজ করার আগ্রহ পাবেন।

এর আগে পুলিশ বাহিনীতে মুসলমান নারীদের কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

অতীতে স্কটল্যান্ডের নারী পুলিশরা হিজাব পরার অনুমতি পেতেন তবে এই সুবিধা শুধুমাত্র উর্ধ্বতন কর্মকর্তারাই পেতেন।

Manual5 Ad Code

এক বিবৃতিতে চিফ কনস্টেবল ফিল গোরমলেই বলেছেন, ‘আমি এ ধরনের ঘোষণা দিতে পেতে খুবই আনন্দিত। এ ধরনের পেশায় মুসলমান এবং বৃহত্তর সম্প্রদায়কে স্বাগত জানাই।’

স্কটিশ পুলিশ মুসলিম এসোসিয়েশন (এসপিএমএ) এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসপিএমএর প্রধান ফাহাদ বশির বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক। এ ধরনের সিদ্ধান্তে মুসলমান নারীরাও এখন পুলিশে যোগদানের ব্যাপারে আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

Manual8 Ad Code

ব্রেকিংনিউজ/ এমআর

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code