লাশের মধ্য থেকে জীবিত ২ শিশু উদ্ধার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

লাশের মধ্য থেকে জীবিত ২ শিশু উদ্ধার

Manual6 Ad Code

500x350_9169997106272ff267f69356beb5a5da_sh_696x418আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো ঘটনাস্থল থেকে লাশের সন্ধান পাওয়া যাচ্ছে।

Manual7 Ad Code

দুমরানো একটি বগির ভিতরে গিয়ে দেখা যায় লাশের স্তুপ। সেখান থেকেই উদ্ধারকর্মীরা দুই ছেলে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তাদের বয়স যথাক্রমে ৬ ও ৭।

Manual8 Ad Code

ওই শিশুদের কাছাকাছি এক নারীর মৃতদেহ পড়েছিলো। ধারণা করা হচ্ছে, নিহত ওই নারী শিশু দু’টির মা।

Manual4 Ad Code

এনডিআরএফের কর্মকর্তা একে সিং জানিয়েছেন, ট্রেনের আরো একটি বগিতে দুই শিশু আটকা পড়েছে। তাদের ক্রেন দিয়েও উদ্ধার করা সম্ভব নয়। তবে যে কোনো ভাবেই হোক তাদের উদ্ধার করা হবে।

এখনো অনেকেই তাদের স্বজনদের খুঁজে পেতে ভিড় করছেন ঘটনাস্থালে। তাদের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো উদ্ধারকর্মীরা ট্রেনের সব বগিতে উদ্ধার কাজ চালাতে পারেনি। তাই নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code