সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ভবানীপুর গ্রামের সন্তান হত্যা করে মা জেলে। আর ঘটনাটি ঘটে ২০১৫ সালের ১০ মার্চ। ওই সকালে থেকেই খাবারের জন্য বিরক্ত করছিল দেড় বছরের শিশুটি। তাকে খাবার দিয়েওছিল মা। কিন্তু সেই খাবার পাওয়ার পরেও শান্ত হয়নি শিশুমন। ঘ্যান ঘ্যান করেই চলেছিল অনবরত।
আর তাতেই রাগের বশে বঁটি দিয়ে শিশুটিকে কুপ দেয় মা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মৃত শিশুটির নাম সুমন দাস এবং অভিযুক্তা অনিমা দাস। ওই ঘটনায় মহিলার পরিবারের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এতদিন তার বিচার কার্য চলছিল। সোমবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে মেদিনীপুর আদালত।
ঘটনার পরদিনই অনিমার ভাসুর অমিত দাস পুলিশে অভিযোগ জানান। পুলিশ অনিমাকে গ্রেফতার করে ওই অভিযোগের ভিত্তিতে। অনিমার বিরুদ্ধে খুনের অভিযোগ দিয়ে মেদিনীপুর আদালতে চার্জশীট জমা করে পুলিশ।
মোট ১১ জনের স্বাক্ষী নেওয়া হয় মামলাচলাকালীন। শুক্রবার এই মামলায় অনিমা দাসকে দোষী সাব্যস্ত করে আদালত এদিন তার সাজা ঘোষণা করেন বিচারক প্রসাদ কুমার রায়। খুনের অভিযোগে অনিমা দাসকে যাবজ্জবীন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও ঘোষণা করেন বিচারক। এই মামলার সরকারি আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন ‘এটি একটি সামাজিক অবক্ষয়। তাই বিচারকের কাছে সর্বোচ্চ শাস্তির অনুরোধ করেছিলাম। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন।’
Design and developed by ওয়েব হোম বিডি