ট্যাম্পাকো বিস্ফোরণ : লেচু মিয়ার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

ট্যাম্পাকো বিস্ফোরণ : লেচু মিয়ার জামিন নামঞ্জুর

Manual8 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া)’র জামিন নামঞ্জুর করে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। তবে তার স্ত্রী ও কন্যার জামিন মঞ্জুর করা হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (২৩ নভেম্বর) এই আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে।

গত ১০ সেপ্টেম্বর সকালে ট্যাম্পাকো ফয়েলস কারখানা এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হন, যার মধ্যে কারখানার কর্মী ৩৯ জন। আর আহত হন কমপক্ষে ৪০ জন। বিস্ফোরণের পর পুলিশ কারখানার মালিক মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদসহ কারখানার মোট ১০ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা করে।

Manual2 Ad Code

এ ঘটনার পর থেকেই উধাও ছিলেন কারখানার মালিক সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া)। গত সোমবার (২১ নভেম্বর) আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন মকবুল হোসেন। বুধবার তার জামিনের আবেদন শুনানি শেষে আদালত আত্মসমর্পণের আদেশ প্রদান করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code