দাবী না মানলে ঘরে ফিরবো না : বাওয়ানী চা বাগানের শ্রমিকরা

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

দাবী না মানলে ঘরে ফিরবো না : বাওয়ানী চা বাগানের শ্রমিকরা

Manual6 Ad Code

04-600x313-1নবীগঞ্জ সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা- বাগানে বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবী নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। তাদের বকেয়া বেতন ভাতা না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

Manual7 Ad Code

জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে চার শত শ্রমিকদের এরিয়া বিলসহ বকেয়া বেতনের প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ মহা পরিচালক বরাবরে গত ১০ অক্টোবর আবেদন করে শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর বকেয়া বিল পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

এদিকে, নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। বৃহস্পতিবার দিনের মতো ধর্মঘট চলছে। ফলে কোম্পানীর প্রতি দিন ক্ষতি হচ্ছে কয়েক লক্ষাধিক টাকা। অধিকার আদায়ের দাবীতে ধর্মঘটে যাওয়ায় পরিবার পরিজনদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন চা শ্রমিকরা। ইমাম চা বাগানের সভাপতি নির্মল রবি দাশ ও বাওয়ানী

Manual6 Ad Code

চা বাগানের শ্রমিক সমিতির সভাপতি সাধন মালাকার জানান, কোম্পানী কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে আমাদের বকেয়া বেতন-ভাতা নিয়ে টালবাহানা শুরু করেছে। ঘর বাড়ি মেরামত করে দেয়ার কথা থাকলে কিছুই হচ্ছে না। আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। তাই আজ বাধ্য হয়ে আন্দোলনের পথ বেচে নিয়েছি। দাবী না মানলে ঘরে ফিরবো না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code