সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে হিন্দুদের মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী শিশু মিয়াকে (৫৭) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দুদের মন্দিরে হামলা চালায় ও ভাংচুর করে।
এ ঘটনায় হরিশ্যামা গ্রামে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করা সহ আরো অর্ধশতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, গ্রেপ্তারকৃত শিশু মিয়া ঘটনার মূল পরিকল্পনাকারী এবং এজাহারের ২ নং আসামি। মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার এড়াতে শিশু মিয়া পলাতক ছিল।
তিনি আরো বলেন, মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Design and developed by ওয়েব হোম বিডি