সুনামগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

সুনামগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Manual5 Ad Code

download

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের একটি গ্রামে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। ধর্ষণ চেষ্টায় হামলার পর  ওই শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

জানা যায়, সদর উপজেলার সুরমা ইউনিয়নের একটি গ্রামের হত দরিদ্র পরিবারের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকন্যা শনিবার সন্ধায় নিজ বসতঘরে পড়তে বসলে ধর্ষণচেষ্টা করে তার ওপর হামলা করে প্রভাাবশালী ধর্ণাঢ্য ওয়াজিব উল্লাহর বখাটে ছেলে হোসেন (১৯)। পরে শিশুকন্যার চিৎকার শুনে বসত ঘরের বাহিরে থাকা পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট হোসেন সটকে পড়ে।

Manual1 Ad Code

এ ঘটনায় রাতেই ওই শিশু কন্যার মা বাদী হয়ে সদর থানায় হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, বানিয়াচংয়ের বানেশ্বর বিশ্বাসের ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে এক লম্পট। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই  শিশু কন্যা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় খেলা করছিল। এসময় তাকে একই এলাকার মৃত কুম্মেদ আলীর পুত্র লম্পট মোশারফ হোসেন (১৯) তাকে কৌশলে ঘরের মধ্যে ঢেকে নিয়ে যায়। পরে  দরজা বন্ধ করে ধর্ষণ করে। এসময় ওই শিশুর শোর-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট মোশারফ পালিয়ে যায়।

Manual8 Ad Code

রাতে ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বিয়ানদের বিষয়টি অবগত করা হয়। পরে বিষয়টি সমাধানের জন্য আশ্বাস দেন তারা।

এ ব্যাপারে ওই শিশু কন্যার ফুফু আরজুদা বেগম জানায়, জনৈক ওই শিশুর শোর-চিৎকারের সময় আমরা এগিয়ে গেলে লম্পট মোশারফ পালিয়ে যায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code