বিএনপির দাবিতে পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

বিএনপির দাবিতে পাত্তাই দিচ্ছে না আওয়ামী লীগ

Manual3 Ad Code

image-5457-1480215926সুরমা মেইল ডেস্ক :: নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অযৌক্তিক দাবি নিয়ে নতুন করে আলোচনায় বসার সুযোগ নেই। এমনটিই জানালেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর নির্বাচন কমিশন গঠনের বিষয়টি পুরোপুরি রাষ্ট্রপতির এখতিয়ার বলেও মনে করেন তারা। তবে সব দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলেও দাবি তাদের।

Manual6 Ad Code

তবে আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় নির্বাচন করতে চাচ্ছে, তাতে নিজেদের জয় নিশ্চিত করা ছাড়া অন্য কিছু মাথায় নেই বলে বিএনপির ধারণা। তাই নির্বাচনের আগে দেশের সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা। তাই সরকার যদি নির্বাচন কমিশন গঠনে দলটিকে আলোচনার টেবিলে আহ্বান জানায় তাতে তারা সাড়া দেবে এবং নিজেদের মতামত তুলে ধরবে। কিন্তু ক্ষমতাসীনরা যদি সবার মতামত উপেক্ষা করে নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুমকি বিএনপির।

আগামীতে আওয়ামী লীগ আবারো ভোট ছাড়াই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বললেন, ‘অসময়ে অযৌক্তিক দাবি তুলে নির্বাচন ভণ্ডুলের পায়তারা করছেন বেগম খালেদা জিয়া।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code