সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারে গণহত্যা রুখে দিতে পারে

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারে গণহত্যা রুখে দিতে পারে

Manual2 Ad Code

1464187573

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায় মিয়ানমারের গণহত্যা বন্ধে রুখে দাঁড়াতে হবে।

Manual5 Ad Code

রবিবার সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual1 Ad Code

সরকারের উদ্দেশ্য নজরুল ইসলাম খান বলেন, রোহিঙ্গাদের হত্যার বিষয়ে বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। এদিকে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিচ্ছেন না। আমরা তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে বলছি না, তাদের আশ্রয় দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তাদেরকে ফেরত পাঠান।

Manual8 Ad Code

আওয়ামী লীগ বিএনপিকে প্রতিদ্বন্দ্বী নয়, রাজনৈতিক শক্র মনে করে বলে মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি এ.কে. এম বশিরউদ্দিনের সভাপতিত্ব সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, ঢাকা মহানগর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, লায়ন মিয়া মোঃ আনোয়ার, সাবেক ছাত্রনেতা এড. মনিরুল হক রাজন, কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code