খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ ডিসেম্বর

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ ডিসেম্বর

Manual2 Ad Code

khaledaসুরমা মেইল ডেস্ক :: ধর্মীয় উস্কানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ২৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ দিন ধার্য করেন।

Manual1 Ad Code

আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ২৭ ডিসেম্বর দিন ধার্য করেন। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ বার তারিখ নির্ধারণ করা হল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তৃতার এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরা এ জবর দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’

Manual8 Ad Code

এ বক্তব্যের মাধ্যমে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় খালেদার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২০১৪ সালের ২১ অক্টোবর একটি নালিশ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০১৪ সালের ২১ অক্টোবর আদালত মামলাটি শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code