সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: জেলায় তিনটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় সবকটি মসজিদে ৫০টির অধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে গেছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল শাহজালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পশ্চিম ভাদৈ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদের কোরআন শরিফ পুড়ে গেছে।কে বা কারা এ ঘটনা ঘটিছে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে- নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা হতে পারে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগেও একটি পাগল ভাদৈ গ্রামের মসজিদে আগুন লাগিয়েছিল।ধারণা করা হচ্ছে পাগলই এ কাজটি করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি