নালিশ দেয়া ছাড়া বিএনপির কোনো কাজ নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

নালিশ দেয়া ছাড়া বিএনপির কোনো কাজ নেই : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

image_170779_0

সুরমা মেইল ডেস্ক :: বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual8 Ad Code

তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে নালিশ দেয়া ছাড়া বর্তমানে বিএনপির আর কোনো কাজ নেই। বিএনপির আন্দোলনে এখন আর কোনো জোয়ার আসে না।

Manual5 Ad Code

বুধবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক গণসংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

‘পাহাড়কে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র সক্রিয় আছে’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Manual6 Ad Code

তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার উদ্দেশে বলেন, “উসকানিদাতাদের প্রশ্রয় দেবেন না। শান্তি চুক্তি আওয়ামী লীগ সরকার করেছে, বাস্তবায়নও আওয়ামী লীগ সরকারই করবে। এ জন্য কোনো আন্দোলনের প্রয়োজন নেই।”

তিনি বলেন, “শান্তি চুক্তি রাতারাতি হয়ে যায়নি। অনেক ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার সরকার শান্তি চুক্তি করেছে। এরশাদ থেকে শুরু করে খালেদা জিয়ার সরকার চুক্তির জন্য অনেক চেষ্টা চালিয়েছে। কিন্তু কেউ  সফল হয়নি। একমাত্র শেখ হাসিনা সরকারই চুক্তি বাস্তবায়ন করতে পেরেছে। এখন চুক্তি নিয়ে দেখা যায়, মায়ের থেকে মাসির দরদ বেশি।”

তিনি বলেন, “এখনও এখানকার অশান্তির মূল কারণ হচ্ছে অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্র দিয়ে শান্তি সম্ভব নয়।”

জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code