নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

unnamed-1-2

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে ১শত পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে আটক করে। ধৃত ইয়াবা ব্যবসায়ী শেখ সুন্দর আলী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের শেখ আব্দুল মজিদের পুত্র।

Manual4 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, ধৃত শেখ সুন্দর আলীসহ একটি ইয়াবা বিক্রেতা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় সর্বনাশা যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকার যুব সমাজসহ স্কুল কলেজের ছাত্ররা মাদকাশক্তে বিপদগামী হয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা গ্রামের এক ছাত্রলীগ নেতার বাড়ির পাশে জাহাঙ্গীর নামের এক যুবকের টং দোকানের সামনে গিয়ে ইয়াবা বিক্রি করছিল শেখ সুন্দর আলী। গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের একদল পুলিশ তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীরের দোকানের সামনে গিয়ে ১শত পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলীকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। অপর এক সুত্র জানিয়েছে, স্থানীয় ইউনিয়নের এক কথিত ছাত্রলীগ নেতার ছত্র ছায়ায় ওই এলাকায় বিশাল আকারে একটি ইয়াবা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা দিন দিন বেপরোয়া রূপ ধারন করছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code