বরযাত্রীরা হাইজ্যাক করল বিমান!

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

বরযাত্রীরা হাইজ্যাক করল বিমান!

Manual5 Ad Code

012416airways_kalerkantho_picআন্তর্জাতিক ডেস্ক :: ভারতেই বোধহয় এইসব ঘটে! বিয়ে বাড়ির লোকজনের হুজুতির জেরে ২ ঘন্টা দেরিতে ছাড়তে বাধ্য হল জেট এয়ারওয়েজ একটি বিমান।

Manual8 Ad Code

ঘটনা হল, জেট এয়ারওয়েজের উড়ানটি মুম্বই থেকে ভোপাল যাচ্ছিল শুক্রবার ভোরে।

Manual1 Ad Code

সময় মতো বিমান ছাড়ার নোটিশ করলেও, প্রায় ২ ঘন্টা দেরিতে ছাড়তে বাধ্য হলেন পাইলট।

Manual3 Ad Code

বিয়েবাড়ি উপলক্ষ্যে একটি গোটা পরিবার নাকি ওই বিমানে ওঠেন। ওই বিমানের এক যাত্রীর কথায়, ফ্লাইট  9W-7083, মুম্বাই থেকে ভোর ৫.৫৫ মিনিটে ছাড়ার কথা। সেইমতো সব যাত্রীরা বোর্ডিং পাশ নিয়ে ১৫৬ সিটের বিমানটিতে উঠে পড়েন। সেই সময় ৮০ জন যাত্রীর মধ্যে ১৭ জন বলতে থাকেন, তাঁদের আরও একদল লোক চেক-ইন গেটে রয়েছে। তাঁদের না নিয়ে কিছুতেই প্লেন ছাড়া যাবে না। ভোপালে এক আত্মীয়ের বিয়েবাড়িতে যোগ দিতেই তাঁরা নাকি এই বিমানের টিকিট কাটেন। দেরিতে আসা আত্মীয়দের না নিয়ে বিমান না ছাড়ার হুমকি দেন। বাকী যাত্রীদের অবিযোগ, বাকি ১৭ জনকে না নিলে তাঁরাও বিমান থেকে নেমে যাবেন। এরপরই বিমানের যাত্রীদের সঙ্গে ও কর্তৃপক্ষের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শেষমেষ ‘পয়সাওয়ালা’ ওই পরিবারের চাপের মুখে নতি স্বীকার করে জেট এয়ারওয়েজের কর্তৃপক্ষ। তাঁদের পরিবারের ১৭ জনকেই বিমানে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। তাঁদের জায়গায় যেসব যাত্রীদের যাওয়ার ব্যবস্থা করেছিল বিমানসংস্থা, তাঁদের বুকিং বাতিল করা হয়। সেইসঙ্গে তাঁদের ক্ষতিপূরণও দেয় কর্তৃপক্ষ। সূত্র: এই সময়

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code