সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নাইট ক্লাবের আগুনে ৪০ জনের মতো মারা যেয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ওকল্যান্ডের ওই ক্লাবে আগুন লাগে। ওইসময় ইলেকট্রনিক গ্রুপ গোল্ডেন ডোনার আয়োজনে একটি কনসার্ট হচ্ছিল।
ওকল্যান্ডের দমকল বাহিনীর প্রধান তেরেসা ডেলোচ-রিডের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫০-১০০ জন ছিল। তাদের অনেকের সন্ধান এখন পাওয়া যাচ্ছে না।
Design and developed by ওয়েব হোম বিডি