বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোকে শেষ শ্রদ্ধা

Manual8 Ad Code

43202_castro-1

আন্তর্জাতিক ডেস্ক :: কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর জন্মভূমি সান্তিয়াগোতে তাকে শেষ বিদায় জানাচ্ছে লাখো মানুষ। এতে কিউবানরা ছাড়াও বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন।

Manual4 Ad Code

বিবিসি জানিয়েছে, দেশটির বিপ্লবের জন্মভূমি বলে পরিচিত সান্তিয়াগো শহরে ফিদেলের দেহাবশেষ নিয়ে শেষযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তাঁর ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। শেষযাত্রায় দেওয়া এক ভাষণে তাঁর ভাইয়ের সমাজতান্ত্রিক নীতি আমৃত্যু চালিয়ে নেওয়ার শপথ করেন তিনি।

ভাইয়ের শেষকৃত্যানুষ্ঠানে রাউল আরও ঘোষণা করেন, সদ্যবিদায়ী বিপ্লবী নেতা ফিদেলের অনুরোধে তাঁর নামে কিউবায় কখনো কোনো স্থাপনা অথবা ভাস্কর্য গড়া হবে না। তাঁর নামে রাস্তার নামকরণও নিষিদ্ধ করা হবে। ফিদেল কাস্ত্রো সবসময় ব্যক্তিপূজার বিরুদ্ধে ছিলেন বলেও জানান তিনি।

Manual5 Ad Code

এদিকে ১০ হাজারের বেশি কিউবান জনতা যোগ দিচ্ছেন ফিদেলের শেষকৃত্যের অনুষ্ঠানে। এ ছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেলের শেষকৃত্যের অনুষ্ঠানটি প্রত্যক্ষ করছেন কোটি জনতা।

বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার প্রেসিডেন্টসহ শীর্ষ রাজনৈতিক নেতারা। আরও রয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও লুলা ডি সিলভা। যোগ দিয়েছেন রাউলের বন্ধু আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাও।

রাউল জানিয়েছেন, পদযাত্রার পর কিউবার স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য নির্মিত সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্রে শেষশয্যায় শায়িত করা হবে ফিদেলকে। এ সমাধিক্ষেত্রেই শায়িত আছেন ফিদেলের বন্ধু ও কিউবার স্বাধীনতা যুদ্ধের আরেক বিপ্লবী নেতা হোসে মার্টি।

শনিবার (৩ ডিসেম্বর) কিউবার বিপ্লবের অন্যতম এ নেতার শবাধার দেশটির রাজধানী হাভানা থেকে রওনা হয়ে পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চার দিনের সফর শেষে পৌঁছায় সান্তিয়াগোতে।

সান্তিয়াগোতে পৌঁছানোর পর শহরটির রাস্তায় রাস্তায় জনগণ স্লোগান দেয়, ‘আমিই ফিদেল’, ‘ফিদেল চিরজীবী হোক’ বলে।

স্থানীয় সময় গত শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভাই ফিদেলের মৃত্যুসংবাদ জানান। রাউল জানান, রাত সাড়ে ১০টায় মারা গেছেন কিউবার বিপ্লবের কমান্ডার ইন চিফ।

Manual8 Ad Code

ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজের জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট। ১৯৫৯ সালে তিনি মার্কিন সমর্থিত একনায়ক ফুলগেন্সিও বাতিস্তার সরকারকে উৎখাত করেন। বাতিস্তা সরকারকে উচ্ছেদের পর ১৯৫৯ সালের ডিসেম্বর থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগপর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা অর্পণ করে অবসরে যান ফিদেল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code