নবীগঞ্জ৮ম শ্রেনীর ছাত্রের গলা কাটা লাশ উদ্বার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

নবীগঞ্জ৮ম শ্রেনীর ছাত্রের গলা কাটা লাশ উদ্বার

Manual6 Ad Code

unnamed-1-13

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ৮ম শ্রেনীর এক ছাত্রের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০ টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় কালিগঞ্জের নিকটে জোয়াল ভাঙ্গা হাওর থেকে লাশটি উদ্বার করে। নিহত স্কুল ছাত্র শাহনাজ মিয়া (১৫) বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার পুত্র এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র।

Manual7 Ad Code

পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবী করছেন পরিবারের লোকজন।

শাহনাজের মা ময়না বিবি জানান, রবিবার রাত ১০ টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্ঠার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম আহমদ লিজুসহ খেলার সহপাঠিরা। এর পর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। সারা রাত ব্যাপি শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখুজি করেন। এক পর্যায়ে সোমবার সকাল ৭ টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়াল ভাঙ্গা হাওরে পড়ে আছে শাহনাজের মৃত দেহ। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরন করে।

ধারনা করা যাচ্ছে ঘাতকরা শাহনাজকে রাতের আধারে অন্য স্থানে গলা কেটে নির্মমভাবে হত্যা করে তাল উল্লেখিত স্থানে ফেলে রাখে।

Manual5 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ সুরতহাল তৈরী করে মর্গে প্রেরন করেছি। তিনি বলেন, উপজেলার বোয়ালজুর গ্রামে পূর্ব বিরুধের জের ধরে দু‘পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ১৮ থেকে ১৯ টি মামলা মোকদ্দমা চলে আসছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code