চলে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

চলে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা

Manual5 Ad Code

jaylalita-220161206120609আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই। রাজ্যের মানুষের কাছে ‘আম্মা’ নামেই পরিচিত। তামিল ভাষায় যার অর্থ ‘মা’। তিনি এআইএডিএমকে প্রধান ছিলেন।

Manual7 Ad Code

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় তার মৃত্যুর খবর জানান রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিত্সকরা। রাজ্যজুড়ে স্বজন হারানো শোক।

৬৮ বছর বয়সী জয়ললিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপিরা। শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা করুণানিধি। তামিলনাড়ুতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code