সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: দিনের পর দিন হোটেলে চলছিল অনৈতিক ব্যবসা। পুলিশের কাছে খবরও ছিল। রোববার সেই হোটেলেই হানা দিয়ে পাশাপাশি দুই ঘর থেকে বিবস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে মা ও মেয়েকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দিনাজপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরের জেলাসদর বালুরঘাটের।
হিলি সীমান্তের ওপারে বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ের সুহানি রেসিডেন্সিয়াল লজে কীসের ব্যবসা চলে জানত পুরো শহরের মানুষ। জানত বালুরঘাট থানার পুলিশও। আগেও সেখানে হানা দিয়েছিল পুলিশ, কিন্তু খালি হাতেই ফিরতে হয়। রোববার ফের সেখানে হানা দেন পুলিশের আইসি সঞ্জয় ঘোষ। আর এবার একেবারে হাতেনাতে ধরা।
হোটলটি থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে হোটেলের মালিক সুব্রত মোহন্তও। এ ছাড়া দুটি ঘর থেকে ধরা হয় দুজন পুরুষ ও দুজন নারীকে। জানা যায়, দুই নারী সম্পর্কে মা ও মেয়ে। বিবস্ত্র অবস্থায় হাতেনাতে তাদের ধরে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি