পাকিস্তানে বিধ্বস্ত বিমানের কোনও আরোহী বেঁচে নেই

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

পাকিস্তানে বিধ্বস্ত বিমানের কোনও আরোহী বেঁচে নেই

Manual8 Ad Code

_92879210_3cde35ba-6a38-4105-9a5b-768bda93fbaf_22303_0

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদ যাবার পথে বিধ্বস্ত পিআইএ-৬৬১ ফ্লাইটটির আর কোন আরোহী জীবিত নেই বলে জানানো হয়েছে।

নিহতদের ৪২জন যাত্রী, ৫জন ক্রু এবং একজন প্রকৌশলী ছিলেন। আরোহীদের মধ্যে তিনজন বিদেশীও ছিলেন। এদের মধ্যে দুইজন অস্ট্রিয়ার আর একজন চীনের নাগরিক।

Manual6 Ad Code

এছাড়া ছিলেন দেশটির এক সময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়েদ জামসেদ।

Manual6 Ad Code

পিআইএ এর চেয়ারম্যান আজম সেহগাল বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা এবং কোনভাবেই নিজেদের দায় অস্বীকার করার চেষ্টা করবে না পিআইএ।

তবে, দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি বলছেন, বিমানটিতে ‘যান্ত্রিক গোলযোগের কোনো সুযোগ ছিল না।’ এখন এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, মি. সেহগাল।

Manual4 Ad Code

তবে, এই মূহুর্তে নিহতদের লাশ স্বজনদের কাছে ঠিকঠাকভাবে হস্তান্তর করাকেই সবচেয়ে বড় কাজ বলে মনে করছেন তিনি। বিমান বিধ্বস্ত হবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code