মোদিকে সতর্ক থাকার হুমকি পাক টিভি উপস্থাপিকার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

মোদিকে সতর্ক থাকার হুমকি পাক টিভি উপস্থাপিকার

Manual2 Ad Code

image_171581_0

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চাইলেই ভারতকে নাস্তানাবুদ করে দিতে পারে পাকিস্তান। আগুন নিয়ে খেলছেন নরেন্দ্র মোদি। এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন পাকিস্তানের একটি টেলিভিশনের উপস্থাপিকা।

Manual7 Ad Code

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। মোদিকে সতর্ক থাকার হুমকিও দিয়েছেন ওই মহিলা। সার্জিক্যাল স্ট্রাইকের তীব্র সমালোচনা করে ওই উপস্থাপিকা বলেছেন, ‘পাকিস্তানের সহ্যশক্তি শেষ হলে, ভারতকে বাঁচানোর জন্য হনুমান বা শক্তিমান থাকবে না।

মোদি আপনি সাবধান থাকুন। কারণ আপনি আগুন নিয়ে খেলছেন।’ মোদির উদ্দেশে ওই ওই উপস্থাপিকা বলেছেন, ‘যতবার তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করেছো, তোমার দেশেরই মুখ পুড়েছে। তোমরা বারবার সীমান্ত পেরিয়ে আমাদের দেশে বিমান, ড্রোন আর সৈন্য ঢোকানোর চেষ্টা করছ।

Manual6 Ad Code

কিন্তু সেই দিনটার কথা ভাবো, যেদিন আমাদের সৈন্য তোমাদের দেশে ঢুকে পড়বে। তোমরা কোনওভাবেই- আমাদের আটকাতে পারবে না। হিন্দি সিনেমা দেখে দেখে তুমিও ফিল্মের মতো নাটকীয় হয়ে গেছো।

অনেকবার বলেছি, সামনে এসে কথা বলো। তুমি আমাদের কথা শোনো, আমরাও তোমার কথা শুনব। না হলে লোকে বলবে, অনেকদিন আগে ভারত নামে একটা দেশ ছিল। আর তার প্রধানমন্ত্রী ছিল।’ যদিও ওই মহিলার পরিচয় সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। ভারতীয় বিদেশমন্ত্রক কিংবা পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি।সংবাদমাধ্যম

ভিডিওটি দেখুন- এখানে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=j6bOndmJJ3U

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code