নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

Manual5 Ad Code

1481376087_12

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় শুক্রবার মাদাগালি শহরের একটি বাজারে ওই হামলাগুলো চালানো হয়। দুজন আত্মঘাতী নারী হামলাকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে দেশটির সেনাবাহিনী।

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের এক বার্তায় নাইজেরিয়ার জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি বাজারে দুই নারী বিস্ফোরক নিয়ে এ আত্মঘাতী হামলা চালায়।

বাদার আকিন্তো নামে নাইজেরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাই সেখানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।’

Manual3 Ad Code

নাইজেরিয়ার বরনো প্রদেশের সীমান্তবর্তী শহর মাদাগালি। শহরটিতে জন্ম লাভ করে জঙ্গি সংগঠন বোকো হারাম। ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে হামলা ও অপহরণের ঘটনা ঘটেছে শহরটিতে। স্থানীয় নেতারা এর আগে নাইজেরিয়ার সরকারকে অনুরোধ জানিয়েছিলেন সামবিসা বনসংলগ্ন গ্রাম ও ছোট জঙ্গলগুলোতে সেনা মোতায়েন করতে। ওই বনে বোকো হারামের সদস্যদের ক্যাম্প রয়েছে বলে ধারণা ছিল তাঁদের।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code