হজে গিয়ে না ফিরলে শাস্তি

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ওমরাহ হজ অথবা ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা দেশে না ফিরে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের সতর্ক করেছে দেশটির পাসপোর্ট বিভাগ (জাওয়াযাত)। এক বিবৃতিতে জানানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশে ফিরছেন না, তাদের জরিমানা ৫০ হাজার সৌদি রিয়াল অথবা ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

Manual4 Ad Code

জাওয়াযাতের এক বিবৃতিতে জানানো হয়, ওমরাহ হজযাত্রী বা ভ্রমণকারী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরে যেতে হবে।

বিমান, স্থলপথ বা সাগরপথে করে দেশটিতে ভ্রমণ করছেন এমন সবাইকেই উদ্দেশ্য করে এই সতর্কতা জারি করা হয়েছে। ভ্রমণকারীরা ভিসার মেয়াদ শেষেও সৌদিতে অবস্থান করলে তাদের শিগগিরই দেশে ফেরার জন্য এবং তাদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য দেশটির নাগরিকদের আহবান জানানো হয়েছে। যারা ভ্রমণকারীদের মেয়াদ শেষের পরে অবস্থান করার তথ্য জেনেও কর্তৃপক্ষকে কিছু না জানাবে তাদেরও শাস্তি দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

যারা কোনো হজযাত্রী বা ভ্রমণকারীকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করার বিষয়ে সহায়তা করবে তাদের এক লাখ টাকা জরিমানা, ছয়মাসের কারাদণ্ড এবং প্রবাসী হলে দেশে ফেরত পাঠানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Manual6 Ad Code

হজ কোম্পানিগুলোকেও বিলম্বিত হজযাত্রী এবং ভ্রমণকারীদের তথ্য দিতে বলেছে জাওয়াযাত। তারা এসব তথ্য না দিলে তাদেরও বড় অংকের জরিমানা দিতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code