হিলারির ইমেইল হ্যাকিংয়ে পুতিন জড়িত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

হিলারির ইমেইল হ্যাকিংয়ে পুতিন জড়িত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন নির্বাচনের সময় হিলারি ক্লিনটনের ইমেইল ও নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।মার্কিন এনবিসি নিউজ এমন একটি তথ্য প্রকাশ করেছে।

Manual1 Ad Code

মার্কিন নির্বাচনের সময় ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের গোপন তথ্য হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন পুতিন। এমন অভিযোগ তুলেছে এনবিসি। দুইজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাস্ত করতে তার ব্যক্তিগত ইমেইল হ্যাক করা হয়েছিল।

Manual6 Ad Code

তবে এনবিসি নিউজের এমন খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ করার কোনো মানেই হয় না বলে উল্লেখ করেছেন তিনি।

এনবিসি বলছে, গোয়েন্দা কর্মকর্তারা পুরোপুরি আশ্বস্ত করেছেন যে তাদের ধারণাই সঠিক। হিলারির ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে পুতিন জড়িত ছিলেন। তার নির্দেশেই ডেমোক্রেট দলের নির্বাচনী তথ্যও হ্যাক করা হয়েছে।

Manual5 Ad Code

গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি রিপোর্টেও বলা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতেই ডেমোক্রেট দলের নির্বাচনী তথ্য হ্যাক করা হয়েছিল।

সূত্র:এএফপি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code