বাংলাদেশ সৃষ্টির নেপথ্যে ছিলো ভারত : মোদী

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

বাংলাদেশ সৃষ্টির নেপথ্যে ছিলো ভারত : মোদী

Manual4 Ad Code

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য ভারতীয় নেতাদের মতোই আরো একবার বললেন যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, তার সৃষ্টির নেপথ্যে ছিলো ভারত।

নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি ঢাকার পতন সম্পর্কে কথা বলেন এবং ভারতীয়দের সেই দশক পুরোনো মিথ্যা ঢং অনুসরন করে বলেন যে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীকে ১৯৭১ সালের যুদ্ধে ম্লান করে দিয়েছিল। তিনি এটা তাদের চিরশত্রু পাকিস্তানকে চুপ করিয়ে দিতে গিয়ে বলেছেন। মোদি এটা এমন একদিন বলেছেন যেদিন পাকিস্তান তাদের পরাজয়ের ৪৫তম বৎসর পালন করছে।

Manual2 Ad Code

মূলত পাকিস্তানের কাঁটা ঘাঁয়ে নুনের ছিটা দিতে গিয়েই তিনি এ কথা বলেছেন। এখানে বাংলাদেশ প্রসঙ্গে অন্য কোনো কথা ছিল না। তবে, পাকিস্তানকে খোঁচা দিতে গিয়ে এবং নিজেদের বীরত্ব প্রদর্শন করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের অধিকারে নিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মোদির বিরুদ্ধে। -ইন্ডিয়ান টাইমস

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code